শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিরঙ্গা যাত্রাতে অংশ নেবেন। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রচারে পথে নামবেন মুখ্যমন্ত্রী। জাতীয় পতাকা নিয়ে ভবানীপুরবাসীর সঙ্গে দীর্ঘ পথ পদযাত্রাতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৯ অগাস্ট থেকে টানা ৯ দিন ব্যাপী রাজ্য সরকারের উদ্যোগে হবে এই কর্মসূচি রাজ্যজুড়ে। সাধারণ মানুষকে জাতীয় পতাকা বিতরণ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে টানা ৯ দিন ধরে। মুখ্যমন্ত্রী শুক্রবার ৭ অগাস্ট নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রচারে নিজে পদযাত্রাতে অংশ নেওয়ার পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশ্যে কর্মসূচি পালনের আহ্বান জানাবেন।

