?> পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায় - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায় । ম্যানেজিং ডিরেক্টর হলেন বন্দনা যাদব। এর আগে নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন রোশনি সেন। বন্দনা যাদব শিল্প দফতরের সচিবের দায়িত্বে রয়েছেন। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। রোশনি সেনের হাতে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব আসার আগে বন্দনা যাদবই এই পদে ছিলেন। রাজ্যের শিল্পোন্নয়নে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলেই তাঁকে চেয়ারম্যান করা হয়েছে।