বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার সবথেকে চর্চিত আসন ভবানীপুর। আর ভোটের সকালেই সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন ভোট দিয়ে হাসিমুখে বেরিয়ে শুভেন্দু দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছেন। আমি ৩০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হব।” এখানেই থামেননি তিনি, মুখ্যমন্ত্রীর বয়স নিয়ে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, “ওনার বয়স হয়েছে, ভোট দিয়ে এবার বাড়ি চলে যান।”

