কলকাতা জেলা

মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস!

পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস। ফলে মকর সংক্রান্তিতে নতুন করে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা আরও প্রবল। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হওয়ার পরে রাজ্য জুড়ে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সংক্রান্তিতেও কনকনে ঠান্ডার সম্ভাবনা খুব বেশি। পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও দুই […]

জেলা

শুরুর একদিন আগেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে আগুন, ভস্মীভূত একাধিক ছাউনি

মেলা শুরুর একদিন আগেই গঙ্গাসাগরে ভোরবেলার আগুনে পুড়ল আশ্রম সংলগ্ন একাধিক ছাউনি ৷ দাউ দাউ করে জ্বলল গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম চত্বর সংলগ্ন রাস্তার অস্থায়ী ছাউনিগুলো। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন 2 নম্বর রোডের অস্থায়ী ছাউনিগুলোতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় ৷ যার ফলে ব্যাপক চাঞ্চল্য […]

জেলা

৪৩টি সাংগঠনিক জেলার মাথায় ভিন রাজ্যের নেতারা

দু’দিন আগেই ভোকাল টনিক দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সাংগঠনিক জেলার সভাপতিকে নিয়ে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপিত জেপি নাড্ডা। সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলকে হারাতে বুথের শক্তি বাড়াতে হবে। পাশাপাশি, বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার দায়িত্বে ৪৩ জন ভিন রাজ্যের নেতাকে বসানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্যে পালাবদল ঘটাতে […]

জেলা রাজনীতি

মালদায় বিজেপি ও কংগ্রেসকে একযোগে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

 কলকাতায় যখন আইপ্যাক দপ্তরে ইডির হানা ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, তখন মালদার মাটিতে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার মালদায় সভায় ইডি বা আইপ্যাক প্রসঙ্গ সচেতনভাবেই এড়িয়ে গেলেন তৃণমূল নেতা। পরিবর্তে, তাঁর নিশানায় ছিল মূলত কংগ্রেস এবং বিজেপি। পরিযায়ী শ্রমিকদের ইস্যু সামনে রেখে মালদা উত্তরের […]

জেলা

২৬-এ জয়ের খুঁটিপুজো করলাম ইটাহারে, সুকান্তর এলাকায় দাঁড়িয়ে বিজেপিকে ‘ইতিহাস’ করে দেওয়ার চ্যালেঞ্জ অভিষেকের

 বিজেপি সাংসদের সংসদীয় এলাকায় দাঁড়িয়েই ২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে ‘ইতিহাস’ করে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুললেন, ‘যত ক্ষমতা আছে, বিজেপি প্রয়োগ করুক। বাংলার মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই।’ ‘আবার জিতবে বাংলা’ শীর্ষক কর্মসূচিতে বুধবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। দিনভর ছিল তাঁর […]

জেলা বিজ্ঞান-প্রযুক্তি

গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুরক্ষায় অত্যাধুনিক ওয়াটার রেসকিউ ড্রোন

গঙ্গাসাগর মেলা শুরু হতে বাকি হাতে গোনা আর মাত্র কয়েক দিন। জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে মেলা। তাই শেষ পর্যায়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে। চলতি বছর পুণ্যার্থীদের সুরক্ষায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ এক উদ্যোগ। গঙ্গাসাগর মেলায় এই প্রথম ব্যবহার করা হচ্ছে ওয়াটার ড্রোন। মেলায় আগত কোনও পুণ্যার্থী সাগরে স্নান […]

জেলা

আকাশ থেকে উড়ে জমিতে পড়ল অজানা ডিভাইস, কাটোয়ার দাঁইহাটে বোমাতঙ্ক!

আকাশ থেকে উড়ে জমিতে এসে পড়েছে এক অজানা ডিভাইস ! সেই ডিভাইস থেকে ক্রমাগত শোনা যাচ্ছিল বিপ-বিপ আওয়াজও । আর তারপরই সেই যন্ত্রকে ঘিরে শুরু হয় বোমাতঙ্ক । এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দাঁইহাট শহরের মোকামপাড়া এলাকায় ৷ যদিও পুলিশ এসে তা শনাক্ত করে জানায় এটি বোমা জাতীয় কোনও ডিভাইস নয় ৷ তারপরেও […]

জেলা

কাজের চাপে রাজ্যে ফের বিএলও মৃত্যুর অভিযোগ

অতিরিক্ত কাজের চাপে আরও এক বিএলও-র মৃত্যুর অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িতে। জানা গিয়েছে, ১৬৩ নম্বর বুথের বিএলও ছিলেন সম্পৃতা চৌধুরী (৪৪)। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়েত্রী ঘোষের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। পরিবারে বক্তব্য, কিছুদিন আগে ঠান্ডা লেগে অসুস্থও হয়ে পড়েছিলেন সম্পৃতাদেবী। ডাক্তারও দেখান। […]

জেলা

অবশেষে নোবেলজয়ী অমর্ত্য সেনের শুনানি নিয়ে সুর নরম নির্বাচন কমিশনের

অবশেষে অমর্ত্য সেনের শুনানি নিয়ে সুর নরম নির্বাচন কমিশনের ৷ বানান ভুলের জন্য নোবেলজয়ীকে শুনানি কেন্দ্রে যোগদানের প্রয়োজন নেই ৷ মঙ্গলবার এমনটাই জানাল কমিশন ৷ নির্বাচন কমিশনের এক আধিকারিক স্পষ্ট করে জানিয়েছেন যে, ভোটার তালিকায় নামের বানানে অসঙ্গতির জন্য কমিশনের তরফে তলব করা হয়েছিল নোবেলজয়ী অমর্ত্য সেনকে ৷ তাঁকে শুনানির জন্য উপস্থিত হওয়ার প্রয়োজন নেই […]

জেলা

এসআইআর শুনানিতে আতঙ্ক, নৈহাটিতে মৃত্যু ৬৩-র প্রৌঢ়ার

এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ! ঘটনাস্থল আবারও সেই উত্তর 24 পরগনা। এবার এসআইআরের শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল বছর ৬৩-র এক প্রৌঢ়ার। মৃতার নাম রত্না চক্রবর্তী। পরিবারের দাবি, মঙ্গলবার এসআইআর শুনানিতে ব‍্যারাকপুর 1 নম্বর বিডিও অফিসে গিয়েছিলেন প্রৌঢ়া। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বুকে ব‍্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে কল‍্যাণীর গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে […]