খেলা

পঞ্জাবকে ৬ উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস

 প্রায় অন্তিম লগ্নে আইপিএল ২০২৫। শনিবার তার আগে ৬৬ তম ম্যাচে মুখোমুখি হয় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। জয়পুরে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথম ব্যাট করতে নেমে দিল্লিকে ২০৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় শ্রেয়সরা। তিনি নিজেই করেন ৫৩ রান। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। ৩ বল বাকি থাকতেই  ৬ উইকেটে পঞ্জাব কিংসকে হারাল দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সমীর রিজভি। এছাড়াও, ৪৪ রান করেন করুণ নায়ার। ক্যাপিটালসের হয়ে ৩টি উইকেট নেন মুস্তাফিজুর। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন সমীর রিজভি।