জঙ্গি দমনে বড়সড় সাফল্য মিলেছে বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ট্রুথ সোশালে তিনি জানান, আমেরিকা ও নাইজেরিয়ার বাহিনী একযোগে অপারেশন চালিয়ে আইএসআইএসের সেকেন্ড ইন কমান্ড আবু বিলাল আল মিনুকিকে নিকেশ করেছে ৷ আফ্রিকার কোনও একটি অংশে এই অপারেশ হয়েছে বলে তিনি জানান ৷ তবে ঠিক কোথায় অভিযান চালানো হয়েছে তা তিনি জানাননি ৷ তিনি লেখেন, “আজ রাতে আমার নির্দেশে আমেরিকার সামরিক বাহিনী এবং নাইজেরিয়র সাহসী বাহিনী এক বিশেষ ও জটিল অভিযান চালিয়ে আইএসআইএসের সেকেন্ড ইন কমান্ড আবু বিলাল আল মিনুকিকে নিকেশ করেছে ৷ সে যেখানে লুকিয়ে ছিল সেখানে আচামকা হামালা চালিয়েছি আমরা ৷ আত্মগোপন করার সময় সে ভেবছিল তার কাছে পৌঁছনো আমাদের পক্ষে সম্ভব নয় ৷ তবে আমাদের ক্ষমতা সম্পর্কে তার কোনও ধারনা ছিল না ৷”
https://truthsocial.com/@realDonaldTrump/posts/116582139808210458

