নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ প্রয়াত বাংলা সিনেমার বিশিষ্ট অভিনেতা রমেন রায় চৌধুরী৷ মঙ্গলবার নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ বয়স হয়েছিল ৭৩ বছর৷ বেশ কিছু সময় ধরেই মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন। শুধু ক্যানসার নয়, বহুদিন ধরেই রমেন চৌধুরী কিডনি সংক্রান্ত রোগেও

ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন। চলছিল তাঁর চিকিত্‍সা। এরপর হাসপাতাল থেকে খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন বাংলা এই জনপ্রিয় অভিনেতা। তবে দীর্ঘ অসুস্থতার পর ক্যানসারের বিরুদ্ধে লড়াইতেই শেষমশ হার মানলেন রমেন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *