কলকাতাঃ “আমরা রক্ত দিয়ে নয়, হৃদয় দিয়ে হোলি খেলতে চাই।” নজরুল মঞ্চে মারোয়াড়ি ফেডারেশনের অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মারোয়াড়ি ফেডারেশনের হোলির গেট টুগেদার-এর অনুষ্ঠানে নজরুল মঞ্চে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে হোলির অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করেন। তিনি বলেন, “মোদিবাবু, অমিতবাবু আমার সঙ্গে মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় আসুন। দেখা যাক কে বেশি সংস্কৃত মন্ত্র জানেন।” তিনি এও বলেন, দিল্লি থেকে কেউ কেউ এসে বাংলার বদনাম করে। বিরোধীরা বলছে, বাংলায় শান্তি নেই। বাংলায় নাকি গণতন্ত্র নেই। আমি বলছি, বাংলা অনেক শান্তিপ্রিয় জায়গা। কাজ করলে অনেকে বদনাম করবে। তা বলে কাজ তো বন্ধ করা যায় না। দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *