যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। সোমবার তাঁর জামিন মঞ্জুর করল আদালত।  তাঁর শর্তাধীন জামিন মঞ্জুর করা হয়েছে। ১০০০ টাকায় ব্যক্তিগত বন্ডে জামিল মঞ্জুর করেছে আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে যে হামলার ঘটনা ঘটেছিল, তার মূলচক্রী ছিলেন হিন্দোল। লুকআউট নোটিসের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছিল।