আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় যাঁরা প্রতিবাদী সেজেছিলেন, সেই বিপ্লবী বামপন্থী চিকিৎসকরাই সরকারি মেডিক্যাল কলেজে তুমুল উন্মাদনায় ‘স্যাটারডে নাইট’ উদযাপন করলেন। হাতে সিগারেট, অ্যালকোহলের গ্লাস নিয়ে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে পরিবেশের বারোটা বাজিয়ে চটুল নৃত্যে পা মেলালেন তাঁরা! এই ঘটনা সামনে আসতেই প্রতিবাদ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পাশে রয়েছে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। ১৯ জুলাই নীলরতন সরকার মেডিক্যাল কলেজের বয়েজ হস্টেলে, সেদিন ‘স্যাটারডে নাইট’ উদযাপন করেন বামঘেঁষা জুনিয়র ডাক্তাররা। সেই রাতের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। কিন্তু জুনিয়র ডক্টর ফ্রন্ট একদিকে তথাকথিত প্রতিবাদ করে অন্যদিকে নিজেরাই যেভাবে মেডিক্যাল কলেজে নেশা করে ‘স্যাটারডে নাইটে’ হুল্লোড় করলেন বামঘেঁষা চিকিৎসকরা, সেই দ্বিচারিতাকে ধিক্কার জানিয়েছে অ্যাসোসিয়েশন। চোখ কপালে ওঠার মতো এই ঘটনা গত ১৯ জুলাই নীলরতন সরকার মেডিক্যাল কলেজের বয়েজ হস্টেলে, সেদিন ‘স্যাটারডে নাইট’ উদযাপন করেন বামঘেঁষা জুনিয়র ডাক্তাররা। সামনে এসেছে সেই রাতের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ১৯ জুলাই রাতে হাসপাতালের মধ্যেই উদ্দাম নৃত্য করছেন একদল ‘বিপ্লবী চিকিৎসক।’ ভিডিওতে যাঁদের মুখ দেখা গিয়েছে, তাঁরাই ছিলেন গত বছর রাত দখলের অন্যতম মুখ। এঁরাই লালবাজার অভিযান করেছিলেন, পুজো বয়কট করে ‘দ্রোহে’র ডাক দিয়েছিলেন।