কাল ভোটগণনা। রবিবার সন্ধেয় শেষ মুহূর্তের বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে সাড়ে ৬টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকেই বৈঠক করবেন দলনেত্রী। নজরে হটস্পট ভবানীপুর। যে কেন্দ্র থেকে লড়ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভবানীপুরের ভোটগণনা সংক্রান্ত খুঁটিনাটি বুঝিয়ে দিতেই বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন ভবানীপুর বিধানসভা এলাকার ৮ কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট, চিফ ইলেকশন এজেন্ট। এছাড়াও বেশ কয়েকজন তৃণমূল নেতাও থাকবেন বলে জানা গিয়েছে। সব কেন্দ্রের প্রার্থীদের সঙ্গেও ভারচুয়ালি কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবারের বৈঠকে ভবানীপুরের গণনা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়েই পাঠ দিতে পারেন মমতা।

