ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে থাকা আধিকারিকদের বুধবার থেকে আর অফিসে না-আসার নির্দেশ দেওয়া হয়েছে। লোক ভবন থেকে আসা এই নির্দেশ মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা সব দফতরের সচিবদের জানিয়ে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। আর মুখ্য সচিবের মৌখিক নির্দেশের পরই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারীর পদত্যাগ। মঙ্গলবারই পদত্যাগ করলেন অবসরের পরে তৃণমূল সরকারের আমলে বিভিন্ন পদে দায়িত্ব পাওয়া আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্থ ও অভিরূপ সরকার। আর এই পদত্যাগের পরই ফলে প্রশাসনিক কাঠামোতেও সাময়িক রদবদল দেখা গিয়েছে।

