কলকাতা

Nipah Virus: বেলেঘাটা আইডিতে আনা হল দুই নার্সকে

উৎসের সন্ধান মেলেনি এখনও। এরই মধ্যে নিপার উপসর্গ নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক নার্স ও এক হাউসস্টাফকে আনা হলো কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। মঙ্গলবার গভীর রাতে ওই নার্সকে নিয়ে আসা হয় কলকাতায়। বুধবার সকালে আনা হয় ওই হাউসস্টাফকেও। বারাসতের এক বেসরকারি হাসপাতালে দুই নার্স নিপা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন। কল্যাণী AIIMS-এ নিপা ভাইরাস চিহ্নিত হওয়ার পরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV)-তে দেহরসের নমুনা পাঠানো হয়। মঙ্গলবার সেই রিপোর্টও পজিটিভ আসে। আপাতত দু’জনই সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। কোমায় রয়েছেন তাঁরা।