পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত বৈঠক। জানা গিয়েছিল, আগামী সোমবার যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে কখা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । কিন্তু বদলালো দিনক্ষণ। সূত্রের খবর, ১ জুন নবান্নে হবে এই বৈঠক। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত বকেয়া ডিএ (DA) দেওয়ার নির্দেশও দিয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্য সরকার পালটা আদালতে আর্থিক পরিস্থিতি জানিয়ে সময় চায়। পরবর্তীতে ২০১৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত যা বকেয়া তার ২৫ শতাংশ দুভাগে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। সরকারি কর্মীদের একাংশ সেই টাকা পেয়েছেন। তবে সরকার পোষিত সংস্থার কর্মীরা এখনও তা পাননি। ফলে ডিএ আন্দোলন এখনও চলছে। স্বাভাবিকভাবেই রাজ্যে পালাবদল হওয়ায় বকেয়া ডিএ মিলবে বলে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। দিন কয়েক আগে জানা গিয়েছিল, আগামী শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে কথা বলবেন। কিন্তু বদলালো দিনক্ষণ। জানা যাচ্ছে, শনিবারের বদলে মিটিং হবে ১ জুন।

