আজ ISS থেকে আনডকিং শুরু হবে। ১৪ জুলাই, বিকেল ৪টে ৩০মিনিট সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে রওনা দেবেন শুভাংশুরা। ১৫ জুলাই, বিকেল ৩টে নাগাদ শুভাংশুদের যান প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে। অপেক্ষায় প্রহর গুনছে শুভাংশুর পরিবার-সহ গোটা ভারত। মহাকাশে ১৮ দিন কাটিয়ে ভারতীয় সময় অনুয়ায়ী সোমবার সন্ধেয় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) থেকে ঘরে ফেরার জন্য রওনা দিচ্ছেন শুভাংশুরা ৷ মহাকাশ থেকে ফেরার আগে ভারতীয় মহাকাশচারী শুভাংশু, রাকেশ শর্মার স্তুতি আওড়ে বলেন, “আজও এখান থেকে ভারতকে দেখে মনে হচ্ছে সারে জাঁহা সে আচ্ছা…৷’ পৃথিবীতে রওনা দেওয়ার আগে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিওম-4 মিশনের মহাকাশচারীদের জন্য বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে শুক্লা বলেন, “জলদি হি ধরতি পে মুলাকাত করতে হ্যায় অর্থাৎ আমরা শীঘ্রই পৃথিবীতে দেখা করব।” 1984 সালে ভারতীয় প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার তথা তাঁর আইকনের মহাকাশ ভ্রমণের কথা স্মরণ করেন ৷ এরপর তিনি বলেন, “আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছি। যা শিখেছি, সেই অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেব।” এরপরই শুভাংশু যোগ করেন, “আমরা সবাই আজও ভাবি, উপর থেকে ভারতকে কেমন দেখতে ৷ সকলেই তা জানতে কৌতূহলী। আজকের ভারত উচ্চাকাঙ্খীর মতো দেখতে। আজকের ভারতকে ভয়ডরহীনের মতো দেখায় ৷ আজকের ভারতকে আত্মবিশ্বাসী দেখায় ৷ আর এই কারণেই, আমি আবারও বলতে পারি আজকের ভারত এখনও, ‘সারে জাঁহা সে আচ্ছা’ ৷”

