ইংরেজি নববর্ষের প্রথম দিনেই থিকথিকে ভিড় শহরের দর্শনীয় স্থানগুলোতে । হালকা শীতের আমেজে কোথাও হল জমিয়ে পিকনিক ৷ আবার কোথাও খেলা থেকে খাওয়া-দাওয়ায় মাতলেন সকলে ৷ ভিক্টোরিয়া মেমরিয়ালে, বিড়লা তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানা থেকে সায়েন্স সিটিতে তিল ধারনের জায়গা ছিল না । সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়েছে ৷ সেই তুলনায় ভিড় কম ছিল ময়দানে । সকলে মিলে জমজমাট নববর্ষ ৷ বড়দিনের পর বর্ষশেষেও ভিড়ের লড়াইয়ে ইকো পার্ককে টেক্কা দিয়েছিল আলিপুর চিড়িয়াখানা।

