?> আজ শহরে বৃষ্টির সম্ভাবনা! - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

আগামী পাঁচদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের কিছু অংশও। এরই মধ্যে আজ, শনিবার কলকাতার কিছু এলাকায় হাল্কা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে আকাশ আংশিক মেঘে ঢাকা থাকবে বলেও আশা করা হচ্ছে।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকাল কলকাতায় সর্বোচ্চ ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে বেশি। গতকাল শহরে সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৮.৭ ডিগ্রি (+১.৫)। ভোর সাড়ে ৬টা পর্যন্ত গড়ে বৃষ্টিপাত হয়েছে ২.৬ মিলিমিটার। প্রাক বর্ষা পরিস্থিতিতে রাজ্যে বৃষ্টি বাড়বে। আজ, শনিবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। রবিবারও উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলেও সেদিন কমলা সতর্কতা থাকছে না। হলুদ সতর্কতা থাকছে। অতিবৃষ্টির জন্য পাহাড়ি এলাকায় ধস, উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি, নিচু এলাকা জলমগ্ন হওয়া, মাঠে থাকা শস্য এবং সব্জির ক্ষতির আশঙ্কা আছে।