Day: May 31, 2025

‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-এর খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী

‘মিস ওয়ার্ল্ড ২০২৫’-র খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী। এই প্রতিযোগিতার টপ ৪০ প্রতিযোগীর তালিকায় ছিলেন ভারতের ২১ বছর বয়সি নন্দিনী গুপ্তও। তিনি ২০২৩ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন। অনেকেই…

কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিমানবন্দরে ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত জানান বিজেপির কর্মীরা

শনিবার রাতে শহরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ঢাক-ঢোল বাজিয়ে, ফুলের স্তবক দিয়ে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বিজেপির কর্মী-সমর্থকরা ৷ আজ তাঁর বেশকয়েকটি কর্মসূচি রয়েছে ৷ শনিবারই বিজেপির রাজ্য…

যোগীরাজ্যে বিজেপি নেত্রীর ছেলের ১৩০টি পর্ন ভিডিও ভাইরাল!

খোদ যোগী আদিত্যনাথের রাজ্যে কেচ্ছার অভিযোগে মুখ পুড়ল বিজেপির। উত্তরপ্রদেশের মৈনপুরীর এক বিজেপি নেত্রীর ছেলের ঘনিষ্ঠ মুহূর্তের ১৩০টি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। গেরুয়া শিবিরের মহিলা মোর্চার নেত্রীর পুত্রবধূ বিস্ফোরক অভিযোগ…

‘দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে’, সেনা সর্বাধিনায়ক মন্তব্যের পরেই সরব মল্লিকার্জুন খাড়গে

ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানের মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে দেশের ভেতরে ও বাইরে। এই সাক্ষাৎকার সামনে আসার পরেই সরব কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদি সরকারের বিরুদ্ধে কড়া…

একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অসম, একাধিক জায়গায় ধস, মৃত ৫

একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অসম। গত ২৪ ঘণ্টায় ধসে মৃত্যু হয়েছে ৫ জনের। ঘরবাড়ি, রাস্তাঘাট জলে ভাসছে। আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই ৬ জেলায় বন্যা পরিস্থিতি…

কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি

নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আগামী ১৯ জুন এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে। এর আগেই এই বিধানসভা কেন্দ্রের জন্য় কংগ্রেস ও তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে। এবার পদ্ম…

অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টি-ধসে ভেসে গেল গাড়ি, মৃত দুই অন্তঃসত্ত্বা ও ৪ নাবালক

দুর্ঘটনায় মৃত্যু হল দুই পরিবারের সাত সদস্যের ৷ শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের সেপ্পায় ভারী বৃষ্টিতে ধস নামে ৷ তাতেই ভেসে যায় দুই পরিবারের গাড়ি ৷ দুর্ঘটনাটি ঘটেছে ইস্ট-কামেং জেলায় ১৩…

অপারেশন সিঁদুর চলাকালীন পাক হামলায় ধ্বংস হয়েছিল ভারতীয় যুদ্ধবিমান, মানলেন সেনা সর্বাধিনায়ক, সংখ্যা এড়িয়ে ‘ত্রুটি’ খোঁজায় জোর

ভারত-পাক সংঘর্ষে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ৷ অবশেষে স্বীকার করলেন সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান ৷ একই সঙ্গে তিনি ভারতের ছ’টি যুদ্ধবিমান গুলি করে নামানোর পাক…

লালু প্রসাদের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট

শনিবার দিল্লি হাইকোর্ট আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের আবেদন খারিজ করে দিয়েছে। জমির বদলে চাকরি দেওয়ার অভিযোগে CBI মামলায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন লালু। শনিবার সেই আবেদনই খারিজ করে দিল…

‘গুলির বদলে গোলা ছুড়ব’, ভোপালের জনসভা থেকে পাকিস্তানকে ফের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

গুলি ছোড়া হলে কামানে গোলা ছুড়বে ভারত ৷ ভোপালের জনসভা থেকে পাকিস্তানকে ফের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অর্থাৎ, সন্ত্রাসবাদ প্রসঙ্গে কোনওভাবেই ছাড় পাবে না ইসলামাবাদ, তা আরও একবার…