?> বাথরুমের দরজার ফাঁক দিয়ে মহিলা কর্মীর ভিডিও, গ্রেফতার জিপিও-র অস্থায়ী কর্মী ভিকি মল্লিক - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

এবার বাথরুমের দরজার ফাঁক দিয়ে মহিলা কর্মীর ভিডিয়ো করছিলেন এক অস্থায়ী। ঘটনাটি ঘটে, কলকাতার জিপিওতে। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা ৫০মিনিট নাগাদ এক মহিলা কর্মী বাথরুমে যান। সেখানের দরজায় ফাঁক থাকায়, সেই সুযোগকে কাজে লাগায় অভিযুক্ত। দরজার ফাঁক দিয়ে ওই মহিলার ভিডিও রেকর্ড করতে থাকে সে। মোক্ষম সময়ে জিপিও-র অন্যান্য কর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। তত্‍ক্ষণাত্‍ পুলিশে খবর দেয়। পুলিশ অভিযুক্ত পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগের তথ্য অনুসারে তার ফোন থেকে ওই মহিলা কর্মীর ভিডিও পুলিশের হাতে আসে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম ভিকি মল্লিক। ভিকি উল্টোডাঙা এলাকার বাসিন্দা। অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিস। এবং ভারতীয় ন্যায় সংহিতার ৭৭ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।