?> ভারতের প্রত্যাঘাতের জেরে মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও তার ৪ সহকারী নিহত - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

সংবাদসংস্থা জানিয়েছে, ভারতের প্রত্যাঘাত হামলার জেরে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও তার ৪ সহকারী নিহত। পহেলগাঁও হত্যাকাণ্ডের ঠিক ১৫ দিন পর, মঙ্গলবার রাত ১টা ৪৪ মিনিটে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে ভারত। ভারত এর নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের বাহাওয়ালপুরে মাসুদ আজহারের আস্তানা সহ ৯টি জঙ্গি ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে ভারত।

ভারতের একাধিক জঙ্গি হামলার সঙ্গে জড়িয়ে আছে মাসুদ আজাহারের নাম ৷ নয়ের দশকে পাকিস্তান থেকে ভারতে গিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে মাসুদ ৷ জঙ্গি সংগঠনে নতুন সদস্য নিয়োগের কাজও করত ৷ এরপর তাকে গ্রেফতার করা হয় ৷ ১৯৯৯ সালে কয়েকজন জঙ্গিকে ছাড়াতে কাঠমুণ্ড থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমান আইসি ৮১৪-কে হাইজ্যাক করা হয় ৷ জঙ্গিদের সেই তালিকায় নাম ছিল মাসুদেরও ৷ হাইজ্যাক হওয়া সেই বিমান প্রথমে অমৃতসর এবং পরে লাহোর হয়ে শেষমেশ পৌঁছয় আফগানিস্তানের কান্দাহারে৷ সেখানে বেশ কয়েকদিন ধরে জঙ্গিদের সঙ্গে রফার পর্ব চলে ভারত সরকারের ৷ শেষমেশ মাসুদ আজহার, আহমেদ ওমার সইদ শেখ এবং মুস্তাক আহমেদ জারগারের মতো কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দিতে হয় ভারতকে ৷ তার বদলে ছাড়া পান বিমানের যাত্রীরা ৷ এই ঘটনায় প্রাণ যায় রুবেন কাটিয়াল নামে এক সদ্য-বিবাহিত যুবকের ৷ সেই শুরু এরপর থেকে ভারতে একাধিক নাশকতামূলক কার্যকালাপে নেতৃত্ব দেয় মাসুদ ৷ এবার সেই কুখ্যাত জঙ্গির পরিবারের সদস্যদের খতম করল ভারতীয় সেনা বাহিনী ৷ এর আগে ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইকের সময়ও জইশ-ই-মহম্মদের ঘাঁটি বাহাওয়ালপুরকে নিশানা করেছিল ভারতীয় বায়ুসেনা ৷