?> পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি সংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

হাসপাতালে ভর্তি লোকসভার বিজেপি সংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, পেটে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে আসেন। বাড়িতেও বেশ কয়েকবার বমিও করেছেন। এই মুহূর্তে ওই ক্রিটিকাল কেয়ার ইউনিটের চিকিৎসক পুষ্পিতা মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। জানা গিয়েছে, একটি আলাদা কেবিনে রাখা হয়েছে তমলুকের বিজেপি সাংসদকে । শল্য এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি তাঁর কয়েকটি শারীরিক পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে । চিকিৎসায় কীভাবে সাড়া দেন তা দেখেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে । প্রয়োজনে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে ।