বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল তিন বাইক আরোহীর । নিহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন । ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য উত্তর 24 পরগনার ঘোলার মহিষপোতা কল্যাণী এক্সপ্রেসওয়েতে । পুলিশ সূত্রে খবর, মৃত দুই পুরুষ যাত্রীর নাম মোফিজুল মোল্লা (23) এবং সঞ্জীব দে (26) । দুই যুবকের বাড়ি রহড়ায় । মহিলার পরিচয় এখনও জানা যায়নি । মৃতদের কারও মাথাতেই হেলমেট ছিল না । ফলে, লরির ধাক্কায় তাঁরা তিনজনই গাড়ি থেকে ছিটকে পড়েন ৷ তাঁদের মাথায় আঘাত লাগে । রক্তক্ষরণ হওয়ায় মৃত্যু হয়েছে তিন জনের । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।