কলকাতাঃ  ঠাকুরবাড়িতে পৌঁছাল বড়মা বীণাপানি দেবীর মরদেহ । সেখানে নাটমন্দিরে শায়িত আছে তাঁর দেহ। তাঁকে শেষবারের মত দেখতে এবং শ্রদ্ধা জানাতে বহু মানুষ উপস্থিত হয়েছেন। ঠাকুরবাড়িতে উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বোস, বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। সকাল সাড়ে আটটা নাগাদ এসএসকেএম থেকে রওনা দেয় শববাহী গাড়ি। সঙ্গে ছিলেন মমতাবালা ঠাকুর ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে শেষশ্রদ্ধা জানানো হয় বড়মাকে। হাসপাতালে চত্বরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুজিত বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ইদ্রিশ আলিসহ অনেকে। উপস্থিত ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনও। প্রায় আড়াই ঘণ্টা পর ঠাকুরবাড়িতে পৌঁছায় তাঁর মরদেহ। উল্লেখ্য, গতকাল রাত ৮টা ৫২ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *