আস্থা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে। খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডি-কে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই মামলার রায়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাফ নির্দেশ, সিবিআই নয়, সিআইডি-ই এই মামলার তদন্ত করুক। ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি, সিআইডি। সিআইডির হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন সিটে। আগামী ২৫ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করবে রাজ্য তদন্তকারী সংস্থা। ওইদিনই পরবর্তী শুনানি।