আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের জন্মদিন (Birthday)। সহযোদ্ধা, সহকর্মীর জন্মদিনে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক্স হ্যান্ডেলে লিখলেন দীর্ঘ পোস্ট। লিখলেন, ‘তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি। বুধবার অমিত শায়ের জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী লেখেন, ‘জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা এবং পরিশ্রমী স্বভাবের জন্য তিনি সর্বত্র প্রশংসিত। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং প্রতিটি ভারতীয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রচেষ্টা করেছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।’


